ট্রেড লাইসেন্স ছাড়াই bKash ও Nagad পেমেন্ট নিন!

ছোট ও মাঝারি ব্যবসার জন্য সহজ পেমেন্ট সলিউশন। Trade license কিংবা Merchant API লাগবে না। আপনার পার্সোনাল নাম্বারে পেমেন্ট নিতে পারবেন, বাকিটা সামলাবে EasyPay

কেন EasyPay বেছে নেবেন?

ঘণ্টার পর ঘণ্টা সময় বাঁচান

আর ফোনে SMS দেখে দেখে "এটা কোন অর্ডারের?" ভাবতে হবে না। EasyPay নিজে থেকে পেমেন্ট ম্যাচ করে অর্ডার আপডেট করে দেবে। আপনি শুধু ডেলিভারিতে ফোকাস করুন।

সহজ পেমেন্ট ইন্টারফেস

চেকআউটে কাস্টমারকে স্টেপ বাই স্টেপ সব বুঝিয়ে দেওয়া থাকে। কত টাকা পাঠাতে হবে, কোন নাম্বারে পাঠাতে হবে। পেমেন্ট প্রসেস হবে স্মুথ এবং কাস্টমার সাপোর্ট এর চাপ কমবে।

সম্পূর্ণ পেমেন্ট রেকর্ড

কোন কাস্টমার কত টাকা পাঠিয়েছে, কখন পাঠিয়েছে, TrxID কত—সব রেকর্ড সেভ থাকবে। আপনার অ্যাকাউন্টিং এবং রেকর্ড ম্যানেজমেন্ট হবে একদম সহজ ও নির্ভুল।

যা যা পাবেন EasyPay তে

bKash ও Nagad পেমেন্ট নেওয়ার জন্য যা কিছু দরকার সব এক জায়গায়

bKash ও Nagad সাপোর্ট

এক প্লাগিনেই দুটো গেটওয়ে পাবেন। কাস্টমার bKash কিংবা Nagad সিলেক্ট করে পেমেন্ট করবে। দুটোই চালু রাখুন বা শুধু একটা, সব এক ড্যাশবোর্ড থেকে ম্যানেজ করুন।

স্মার্ট SMS ভেরিফিকেশন

আপনার ফোনে bKash/Nagad এর SMS আসলে সেটা নিজে থেকে ওয়েবসাইটে চলে যাবে। তারপর EasyPay টাকার পরিমাণ, সময়, নাম্বার মিলিয়ে দেখে কোন অর্ডারের টাকা এসেছে সেটা পেইড করে দিবে।

ট্রানজেকশন ট্র্যাকিং

কোন SMS এসেছে, কোন অর্ডারে ম্যাচ হয়েছে, TrxID কত, সব দেখতে পারবেন। নাম্বার বা TrxID দিয়ে সার্চও করা যাবে। কোনো সমস্যা হলে ড্যাশবোর্ডে পুরো ডিটেইলস দেখতে পারবেন।

সিকিউর API সিস্টেম

Webhook API key দিয়ে প্রোটেক্টেড থাকে। যে কেউ র‍্যান্ডমলি SMS পাঠাতে পারবে না। Admin থেকে যখন ইচ্ছা নতুন key বানাতে পারবেন। সব কিছু সিকিউর।

QR Code সাপোর্ট

bKash আর Nagad উভয়ের জন্য QR code আপলোড করে দিন। কাস্টমার স্ক্যান করে সরাসরি পে করতে পারবে। নাম্বার কপি করারও অপশন রয়েছে।

রিয়েল-টাইম ড্যাশবোর্ড

কত অর্ডার হলো, কত টাকা এলো, কয়টা SMS পেলেন, কয়টা পেন্ডিং আছে, সব এক নজরে দেখতে পারবেন। পুরো স্টোরের ডাটাও ড্যাশবোর্ডে থাকবে।

কিভাবে কাজ করে?

চেকআউট থেকে শুরু করে অর্ডার ভেরিফিকেশন সব হবে মাত্র তিনটা ধাপে

কাস্টমার পেমেন্ট করবে

চেকআউটে কাস্টমার bKash বা Nagad সিলেক্ট করে পেমেন্ট করবে, আর নিজের নাম্বার অথবা TrxID দিয়ে সাবমিট করবে।

অটো SMS ফরওয়ার্ডিং

আপনার ফোনে bKash/Nagad থেকে SMS আসবে। মোবাইলে চালু থাকা app সেটা নিজে থেকে আপনার ওয়েবসাইটে পাঠিয়ে দেবে।

অটোমেটিক ভেরিফিকেশন

EasyPay SMS থেকে টাকা, সময়, নাম্বার মিলিয়ে দেখবে। সব ঠিক থাকলে অর্ডার অটোমেটিক পেইড মার্ক হয়ে যাবে।

ব্যবহারকারীদের মতামত

ট্রেড লাইসেন্স না থাকায় অনেক সমস্যায় ছিলাম। Easypay আমার ব্যবসা বাঁচিয়েছে!

- রহিম উদ্দিন, অনলাইন শপ

খুবই সহজ সেটআপ। ৫ মিনিটেই সব রেডি হয়ে গেল। Support team অসাধারণ!

- সালমা খাতুন, হোম বেকারি

অটোমেটিক অর্ডার কনফার্মেশন ফিচার amazing! সময় বাঁচে অনেক।

- করিম মিয়া, ফ্যাশন স্টোর

সচরাচর জিজ্ঞাসা

পেমেন্ট ভেরিফিকেশন কি সম্পূর্ণ অটোমেটিক?
হ্যাঁ, যদি SMS webhook সেটআপ করা থাকে। আপনার ফোনে bKash/Nagad এর SMS আসলে সেটা নিজে থেকে ওয়েবসাইটে যাবে, EasyPay পড়ে নিবে, অর্ডার ম্যাচ করবে এবং পেইড মার্ক করে দিবে। আপনাকে কিছু করতে হবে না।
কোন ধরনের bKash নাম্বার ব্যবহার করতে পারবো?
Personal এবং Agent দুই ধরনের নাম্বারই ব্যবহার করতে পারবেন। প্লাগিন সেটিংস থেকে সিলেক্ট করে নিন।
মোবাইল অফলাইন থাকলে কি হবে?
কাস্টমার ম্যানুয়ালি পেমেন্ট কনফার্ম করতে পারবে। পরে অনলাইন হলে SMS অটো ফরওয়ার্ড হয়ে অর্ডার আপডেট হবে।
পরে প্ল্যান আপগ্রেড করা যাবে?
হ্যাঁ, যেকোনো সময় আপগ্রেড করতে পারবেন। যেমন Starter কিনলেন, পরে Professional এ যেতে চাইলে শুধু দামের পার্থক্য টাকা দিলেই হবে।
রিফান্ড পলিসি আছে?
হ্যাঁ, ১৪ দিনের মানি-ব্যাক গ্যারান্টি আছে। প্লাগিন যদি আমরা যেভাবে বললাম সেভাবে কাজ না করে, তাহলে কোনো প্রশ্ন না করেই টাকা ফেরত দিবো।
SMS ফরওয়ার্ডিং কিভাবে কাজ করে?
Play Store থেকে একটা SMS forwarder app ডাউনলোড করতে হবে। সেটা দিয়ে bKash/Nagad এর SMS গুলো আপনার ওয়েবসাইটের একটা লিংকে (webhook) পাঠানোর সেটিংস করতে হবে। API key দিয়ে সিকিউর থাকবে। একবার সেটআপ করলে আর কিছু করতে হবে না, নিজে থেকে কাজ করবে।

Important Legal Disclaimer

EasyPay is an independent third-party WordPress plugin developed by Labartise. This plugin is NOT an official product, service, or partner of bKash Limited or Nagad Digital Bank Limited. We are not affiliated with, endorsed by, sponsored by, or officially connected to bKash or Nagad in any way.

All trademarks, logos, brand names, service marks, and trade names (including but not limited to "bKash" and "Nagad") are the intellectual property of their respective owners. These marks are used solely for identification, integration, and informational purposes to facilitate payment processing through SMS-based verification systems.

This plugin operates using SMS forwarding and parsing technology. It does NOT use official bKash or Nagad merchant APIs. Users are responsible for complying with bKash and Nagad's terms of service when using their personal or business accounts for payment collection.

We do not guarantee uninterrupted service, as the plugin's functionality depends on third-party SMS forwarding applications, network connectivity, and the format of SMS messages from bKash and Nagad, which may change without notice.

Use of this plugin is at your own risk. Labartise and EasyPay are not liable for any financial losses, disputes, account suspensions, or legal issues arising from the use of this plugin. Users should ensure they comply with all applicable laws and regulations in Bangladesh regarding digital payments and e-commerce operations.

For official merchant services, please contact bKash or Nagad directly through their official channels.